মাগুরা

মাগুরার মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় ষাটোর্ধ্ব বয়সী একজন আহত

মতিন রহমান, মাগুরা : মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর বনগ্রামে পূব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় জয়নাল আবেদিন (৬২) নামে একজন গুরুতর আহত হয়েছে।সোমবার বিকালে নিজ গ্রামে প্রতিবেশীদের দ্বারা এই হামলার শিকার হন তিনি।

এবিষয়ে জয়নাল আবেদিনের ভাই মোঃ সৈয়দ আলী এই প্রতিবেদককে জানান , সোমবার বিকালে জয়নাল গ্রামের শেষ প্রান্তে তার অন্য ভাইয়ের বাড়িতে যাওয়ার সময় পথ আটকে তাকে মারধর করে একই গ্রামের হাফিজার, শুকুর, নাসির, আলামিন, আফজাল, পিকুল সহ আরো অনেকে। এসময় লাঠিশোঠা সহ ধারালো অস্ত্র নিয়ে জয়নালের উপর আক্রমণ করে বলে অভিযোগ করেন সৈয়দ আলী। জয়নালকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠনো হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে হামলাকারীদের সঙ্গে মামলা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় আজ অর্তকিত হামলা হয়েছে বলে জানান এলাকাবাসী।

ঘটনাস্থলে আসা পুলিশ জানায় মারামারিকে কেন্দ্র করে পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার আগেই তার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। হামলায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও সংবাদ