গাইবান্ধা

সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৫ মাস বয়সী মো. রাহাত মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রাহাত ওই গ্রামের মো. শাহজাদা মিয়ার ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে পুকুরের পাড়ে শিশু রাহাত মিয়াকে রেখে তার মা রাশেদা বেগম গরুর ঘাস পুকুরের পানিতে ধুইতে থাকে। এ সময় রাশেদা বেগমের অজান্তে রাহাত মিয়া পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে শিশুকে পানিতে ভাসতে দেখে তার স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাত মিয়াকে মৃত ঘোষণা করেন।

দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল আলম সরকার রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুকুরের পানিতে ডুবে রাহাত মিয়র মৃত্যু হয়েছে

এই বিভাগের আরও সংবাদ