ময়মনসিংহ

নান্দাইলে বজ্রপাতে কিশোরের মৃত্যু

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে মোঃ জাকির হোসেন(১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বরিল্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন একই গ্রামের মো. আব্দুল গণির পুত্র। এ ঘটনায় জাকিরের বড় ভাই মোঃ আজিদ (৩০) আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

জানাযায়, সোমবার সকাল আজিদ ও জাকির হোসেন দুই ভাই মিলে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় হঠাৎ আকাশে মেঘের গর্জন হলে জাকির হোসেন বর্জ্রপাতে মাটিতে লুঠিয়ে পড়ে। একই সাথে বড় ভাই আজিদও আহত হয়ে পড়ে।

স্থানীয়রা ঘটনা টের পেয়ে দুজন কে আহত অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগে কর্মব্যরত চিকিৎসক মোঃ জাকির হোসেন কে মৃত ঘোষণা করেন। বড় ভাই আজিদ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, বজ্রপাতে জাকিরের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ