রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ১৮৪ পিস ইয়াবা ও ১১ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার (৩১ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ