খুলনার খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও শহীদদের রূহের মাগফিরাত কামনায় খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগষ্ট মঙ্গলবার বাদ জোহর খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমণি দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ. নাসিম।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস. এম. আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, শেখ মনিরুল ইসলাম, মোঃ মনির শিকদার, মোঃ সাইফুল ইসলাম, খ. ম. লিয়াকাত আলী, এস. এম মনিরুজ্জামান মুকুল, কাজী জাকারিয়া রিপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু, অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, ইসমাঈল হোসেন, মোঃ তাজমুল হক তাজু, মোঃ রায়হান, মোস্তাফিজুর রহমান কামাল, শফিকুর রহমান অভি, এস. এম মীর ইমরান, শহিদুল শিকদার শিহাব, মীর রবিউল ইসলাম, শেখ মুজিব, গাজী ইব্রাহীম, মোঃ জাহিদুল ইসলাম, হাজী আমীর, বেগ রাশেদুজ্জামান সুমন, মুন্সী শামীম, আসাদুজ্জামান সোহেল, মোঃ ফরহাদ হোসেন, এ. বি. এম জাহিদুল হক, জাহিদ কবীর, গাজী রিপন, গাজী কামাল, সাজ্জাদ, মোঃ কিবরিয়া, শেখ বাদল, আলামীন, জি. এম জাকির, মোঃ সুমন, খান মোসাদ্দেক হোসেন (ইমন), শেখ আলামীন, শেখ সাইফুল ইসলাম রানা, মোঃ তানজীম, মোঃ ফয়সাল, মোঃ তুহিন, আশিক, সবুজ, মন্টুসহ খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক লীগের পাঁচটি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে দোয়া মাহফিল শেষে নগরীর ফুলবাড়ি ও শিরোমণির বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়।





