রাজনীতি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে কৃষক লীগের শ্রদ্ধা

মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৭ আগষ্ট ২০২২ রোজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ কৃষক লীগ।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপি, এ্যাড রেজাউল করিম হিরন, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, এ্যাড শামিমা শাহরিয়ার এমপি, সাংগঠনিক সম্পাদক গাজী জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা উত্তর অঞ্চলের কৃষক লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা, বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ নুরে আলম সিদ্দিকী হক, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম খান সহ কেন্দ্রীয় ও মহানগর কৃষক লীগের নেতৃবৃন্দ।।

এই বিভাগের আরও সংবাদ

বাংলাদেশ কৃষক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপি কবি কাজী নজরুলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, স্বাধীনতার মহান স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি কাজী নজরুলকে ১৯৭২ সালে বাংলাদেশে এনে জাতীয় কবির মর্যাদায় প্রতিষ্ঠিত করে যথার্থভাবে সম্মানিত করেছেন। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক, মানবিক, সাম্য ও প্রেমের কবি। তিনি আমাদের অফুরান প্রেরণার উৎস। তাঁর দর্শন ও চেতনা সব শ্রেণির মানুষকে সর্বদা অনুপ্রাণিত করে।

এই বিভাগের আরও সংবাদ