বাগেরহাট

চিতলমারীতে আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ স্বপদে বহাল

সাগর মন্ডল, চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া আডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ আজিজুল হক মোল্লাকে স্বপদে বহাল করা হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) সকাল ১০ টায় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয় পক্ষের আপোষ মিমাংশার শুনানি শেষে তাকে সর্বসম্মতিক্রমে স্বপদে বহাল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেচ্ছ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষকমÐলী।

এ সময় ১ম পক্ষ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব এফ,এম, বদরউজ্জামান ও ২য় পক্ষ অধ্যক্ষ আজিজুল হক মোল্লার আপোষ নামায় স্বাক্ষর করার মাধ্যমে দীর্ঘদিনের বিরাজমান দ্ব›েদ্বর নিরসন হয়। আপোষ মিমাংশার পরে ওই দিন দুপুরে অধ্যক্ষ আজিজুল হক কলেজের দাপ্তরিক কাজের দায়িত্ব গ্রহন করেন।

এই বিভাগের আরও সংবাদ