মাগুরা
মাগুরায় শোক দিবস উপলক্ষে মৎস্যজীবী লীগের আলোচনা ও দোয়া


মতিন রহমান, মাগুরা: মাগুরায় আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শহরের সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক দাউদ জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আ.লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ সহ আওয়ামীলীগ নেতা আবু নাসির বাবলু, শাখারুল ইসলাম শাকিল, আব্দুল মান্নান, মকবুল হাসান মাকুল সহ অন্যান্যরা।
এছাড়া ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব সজল মোল্যা।





