রাজনীতি

আইভী রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকীতে কৃষক লীগের শ্রদ্ধা

মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও নারীনেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে কৃষক লীগ।

আজ ২৪ আগস্ট ২০২২ রোজ বুধবার বনানী কবরস্থানে বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী ও বিপ্লবী সাধারণ সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপি’র নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগ এবং ঢাকা মহানগর উওর ও দক্ষিণ কৃষক লীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলের আগে এক শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা ও গুলি বর্ষণ করে ঘাতকের দল। এ হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বিশিষ্ট নারীনেত্রী আইভী রহমান গুরুতরভাবে আহত হন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী। এ হামলায় ঘটনাস্থলে দলের ২৩ জন নেতাকর্মী মারা যান। আহত আইভী রহমানকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাজনীতি ছাড়াও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে উৎসর্গ করেছিলেন আইভী রহমান। জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রী ও জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় মহিলা সংস্থা ও জাতীয় মহিলা সমিতির চেয়ারম্যান ছিলেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ