গাইবান্ধা

পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই সন্তানের জনক সাইদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি চকপারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সাইদুল ওই গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে। কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, সাইদুল নিজ বাড়ীতে বৈদ্যুতিক ফ্যানের লাইন দেয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

এসময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে দুরত্ব উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিলে দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ