খুলনার দৌলতপুরে নকল পাটালী গুড়ের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি :১৭ আগস্ট বুধবার খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন দেয়ানা মুকুল ভান্ডার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অপ্রতিম কুমার চক্রবর্ত্তী ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ প্রক্রিয়ায় নকল গুড়/পাটালী তৈরী করে এমন একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আখের রস ব্যতীত মিস্টির গাদ, রঙ ও কেমিক্যাল মিশিয়ে অবৈধ প্রক্রিয়ায় নকল আখের গুড়/পাটালী তৈরী করার দায়ে একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয় এবং নকল এসব আখের গুড়/পাটালী জব্দ করে ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় দৌলতপুর থানা পুলিশ, বাংলাদেশ আনসার ও ক্যাব,খুলনা এর সদস্যগণ সহায়তা প্রদান করেন।
মানব স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ এরুপ ভেজাল/নকল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় ।





