বাগেরহাট

কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা কর্তৃক ইয়াবাসহ আটক ১

সুব্রত ঢালী সুব্র , স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা কর্তৃক ৯০ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে।

মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুরে এম মামুনুর রহমান লেঃ কমান্ডার বিএন পক্ষে জোনাল কমান্ডার এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ আগস্ট) আনুমানিক বিকাল সাড়ে ৫টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী ও বিসিজি স্টেশন কয়রা কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন বংশীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯০ পিস ইয়াবাসহ মোঃ মাসুম (২৫) নামক ০১ জনকে আটক করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

আটককৃত ব্যক্তি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বংশীপুর গ্রামের মোঃ জামাল সরদারের ছেলে। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও সংবাদ