খুলনা

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ৩ আগস্ট বুধবার রাত ৩ ঘটিকার সময় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন খলিল চেম্বার মোড় সংলগ্ন ৫২ কেডিএ এভিনিউ মেসার্স নাজমুল এন্টারপ্রাইজ নামক বন্ধ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদকব্যবসায়ী মোঃ হেলাল(২৪), পিতা-মোঃ ফারুক হোসেন, সাং-আমড়াগাছিয়া, থানা-শরণখোলা, জেলা-বাগেরহাট, এ/পি সাং-১৬/১ সোলাইমান নগর, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরী’কে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সদর দপ্তরের অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার , ( এডিসি , হেডকোয়ার্টার্স , কেএমপি ) মোঃ নজরুল ইসলাম ৪ আগষ্ঠ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ