আন্তর্জাতিক
উপনির্বাচনে বিজয়ের পর জাতীয় নির্বাচনের দাবি ইমরান খানের


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে নিজ দলের বিজয়ের পর ফের আগাম জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইট বার্তায় ইমরান খান বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের বাইরে অন্য কোনো বিকল্প পথ বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে।
রোববার পাঞ্জাব প্রদেশে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে বড় জয় পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। সেখানে ২০টি আসনের মধ্যে ১৫টিতে জয় পেয়েছে পিটিআই। অন্যদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল পিএমএল-এন জয় পয়েছে মাত্র চারটি আসনে।





