গাইবান্ধা

সুন্দরগঞ্জে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

এম এ মাসুদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সিহাব মিয়া (১৫) নামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার লালচামার নদী থেকে সিহাবের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিহাব স্থানীয় বেলকা বাজার এলাকার ব্যবসায়ী আনিছুর রহমানের ছেলে।

স্বজনরা জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ করে নিখোঁজ হয় সিহাব। খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার (১৫ জুলাই) বিকেলে লালচামার নদীতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

এই বিভাগের আরও সংবাদ

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আজিজ মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ওই নদী থেকে সিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

এই বিভাগের আরও সংবাদ