গাইবান্ধা
পলাশবাড়ীতে ৪ জুয়াড়ি আটক


ছাদেকুল ইসলাস রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ুকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে হরিনাবাড়ী তদন্তকেন্দ্র পুলিশ।
হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রায়হান আলীর নেতৃত্বে ৩ জুলাই দিবাগত রাতে খামার জামিরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৪ জুয়াড়ুকে আটক করেছে হরিনাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্র।
আটককৃতরা হলো হরিনাথপুর ইউনিয়নের খামার জামিরা গ্রামের সাদা মিয়া(৫০), বাবুল মিয়া(৪০), হালিম মিয়া (৪৮), গাইবান্ধা সদর থানাধীন গোয়াইল বাড়ি গ্রামের টিপু সুলতান (৫৫)।





