খুলনা

কেএমপি’র অভিযানে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৬

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) কাজল কুমার দত্ত(২৯), পিতা-বিশ্বনাথ দত্ত, সাং-সামসুর রহমান রোড, থানা-খুলনা; ২) মোঃ শহিদুল ইসলাম(৪৬) পিতা-মোঃ আব্দুল খালেক ব্যাপারী, সাং-১৪৯ এপ্রোচ রোড নতুন বাজার, থানা-খুলনা; ৩) মোঃ শাহজাহান শিকদার(৪১), পিতা-মোঃ রুস্তম শিকদার, সাং-মুসলমান পাড়া রোড, এ/পি সাং-মিঠুলায়তন, থানা-খুলনা; ৪) শেখ সজিব(৩০), পিতা-মৃত: লুৎফর রহমান, সাং-রঘুনাথপুর, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর, এ/পি সাং-ছবেদাতলার মোড়, থানা-খুলনা; ৫) নোমান খাঁন(২৭), পিতা-আজাদ খাঁন, সাং-বানরগাতী, থানা-সোনাডাঙ্গা মডেল, এ/পি-সাং-জাহানাবাদ স্কুলের গলি কৃষ্ণনগর, থানা-লবণচরা এবং ৬) তামিম হোসেন(২০), পিতা-হোসাইন সরোয়ার, সাং-২ নং কাশেম সড়ক, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরীর খুলনা ও সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে২৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটর সাইকেল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, সিটি এসবি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোহাম্মদ আনোয়ার হোসেন ৪ জুলাই সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ