খুলনা

বাগেরহাটের মোংলায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুব্রত ঢালী সুব্র , স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের মোংলায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রোববার (৩ জুলাই) সকালে উপজেলার দিগরাজ সড়কের পার্শ্ববর্তী একটি খেজুর গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক দিয়ে যাতায়াতের সময় পথচারীরা মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

এই বিভাগের আরও সংবাদ

এবিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখনো পর্যন্ত মরাদেহের নাম-পরিচয় জানা যায়নি তবে জানার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও সংবাদ