গাইবান্ধা

গোবিন্দগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের চাপায় পিষ্ট হয়ে আতিকুল ইসলাম নামে (২৩) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।রোববার সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে স্থানীয় হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুল উপজেলার দরবস্ত ইউনিয়নের রহলা গ্রামের আবুল কাসেমের ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আহসান জানানে, আশিকুর সকালে মোটরসাইকেল চালিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। তার মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশ ফাড়ির সামনে পৌঁছালে গাইবান্ধা থেকে থেকে ঢাকাগামী স্বদেশ পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দেয়। এতে আতিকুল গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।এ ঘটনায় চালক বিদ্যুৎ সহ ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ