ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য বিভাগের অভিযান


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের দি হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুর ৩ টায় পর্যন্ত আঠারোবাড়ি ইউনিয়নের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল হুদা খান। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আরএমও মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান দোলন, মেডিকেল অফিসার ডা. সুমিত কুমার বসাক উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর বেদেনা আক্তার।
এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং এক্সরে টেকনিশিয়ান না থাকায় দি হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে রুম সাময়িক সিলগালা করে দেওয়া হয় । পরবর্তী দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করা এবং টেকনিশিয়ান নিয়োগ দেয়ার নির্দেশ প্রদান করা হয়।





