খেলাধুলা

মার্চে টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফর, সূচি চূড়ান্ত

আইসিসির ফিউচার ট্যুর বা এফটিপি অনুযায়ী আগেই ঠিক করা ছিল বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর। যদিও চূড়ান্ত ছিল না সূচি।

আজ বুধবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ঘোষণা করেছে সূচি।

এই বিভাগের আরও সংবাদ

এই সফরে রয়েছে ৩টি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ। সফর শুরু হবে ওয়ানডে ম্যাচ দিয়ে। আগামী ১৮ মার্চ সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে ২০ মার্চ ওয়ান্ডারার্সে। তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ মার্চ সেঞ্চুরিয়নে। সফরের প্রথম ও তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে দিবা-রাত্রির।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু অনুষ্ঠিত হবে ডারবানে, ৩১ মার্চ থেকে। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে।

তিনটি ওয়ানডেও আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে। তাই সফরটা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বের।

ওয়ানডে সিরিজের:

প্রথম ওয়ানডে: ১৮ মার্চ, সেঞ্চুরিয়ন।

দ্বিতীয় ওয়ানডে: ২০ মার্চ, জোহানেসবার্গ।

তৃতীয় ওয়ানডে: ২৩ মার্চ সেঞ্চুরিয়ন।

টেস্ট সিরিজের:

প্রথম টেস্ট: ৩১ মার্চ, ডারবান।

দ্বিতীয় টেস্ট: ৮ এপ্রিল, পোর্ট এলিজাবেথ।

এই বিভাগের আরও সংবাদ