খেলাধুলা

জয়ের ধারায় ফিরল মেসি-নেইমারহীন পিএসজি

নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করলেন কাইলিয়ান এমবাপ্পে। বল জড়ালেন প্রতিপক্ষের জালে। সুবাদে জয়ের ধারায় ফিরল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের মাঠে ব্রেস্তকে ২-০ গোলে হারিয়ে ফরাসি লিগ ওয়ানে পরিষ্কার ১১ পয়েন্টে এগিয়ে গেল জায়ান্ট ক্লাবটি।

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে ছাড়াই মাঠে ছিল পিএসজি। তবে পার্ক দেস প্রিন্সেসে তারা প্রমাণ করেছে, প্রতিপক্ষের জন্য এখনও যথেষ্ট শক্তিশালী।

এই বিভাগের আরও সংবাদ

বক্সের প্রান্ত সীমানা থেকে দুরন্ত শটে গোলমুখ খোলেন এমবাপ্পে। চলতি মৌসুমে এটি তার ১৯তম গোল। আর লিগে এটি তার দশম গোল। নুনো মেন্ডেজের ক্রস থেকে বল পেয়ে চমৎকার ভলিতে দলের জয়ে সিল মোহর এঁকে দেন।

এই বিভাগের আরও সংবাদ