খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল মঙ্গলবার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় মঙ্গলবার (১৬ নভেম্বর) মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে বিএনপি। সোমবার (১৫ নভেম্বর) প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘‘গণতন্তের মা’, ‘গণতন্ত্রের প্রতীক’ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারানির্যাতনের ফলে বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মহানগর ও জেলা সদরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।’
ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল সকাল সাড়ে ১০টায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সকল পর্যায়ের নেতাকর্মীকে রাজধানীসহ দেশব্যাপী মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য অনুরোধ করা হলো।





