রাজনীতি

রাহেনা আখতারের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র সাধারণ সম্পাদক শিরীন আখতারের মা রাহেনা আখতারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাহেনা আখতার বুধবার সকাল ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।-বাসস

এই বিভাগের আরও সংবাদ