টস জিতে ফিল্ডিংয়ে দিল্লি ক্যাপিট্যাল


এরই মধ্যে প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের। তাই হেরে গেলেও সমস্যা নেই দিল্লির। কিন্তু বাকি থাকা তিন ম্যাচে নির্ধারিত হবে মুম্বাই ইন্ডিয়ানসের ভাগ্য। তাই তাদের জন্য প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।
সেই তিন ম্যাচের প্রথমটিতে আজ দিল্লির মুখোমুখি মুম্বাই। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অধিনায়ক রিশাভ পান্ত। অর্থাৎ টস হেরে আগে ব্যাট করতে নামবে রোহিত শর্মার দল। এখন পর্যন্ত ১১ ম্যাচে পাঁচটি জিতেছে মুম্বাই।
ম্যাচের একাদশে একটি করে পরিবর্তন এনেছে দুই দল। ললিত যাদবের জায়গায় পৃথ্বি শ’কে নিয়েছে দিল্লি। অন্যদিকে রাহুল চাহারকে বাদ দিয়ে জয়ন্ত যাদবকে নিয়েছে মুম্বাই।
মুম্বাই একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জয়ন্ত যাদবম নাথান কাউল্টার নাইল, জাসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।
দিল্লি একাদশ
পৃথ্বি শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত (অধিনায়ক-উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, আভেশ খান ও এনরিচ নর্টজে।





