খেলাধুলা

সাকিবের নতুন রেকর্ডের হাতছানি

দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান দাঁড়িয়ে আছে নতুন এক রেকর্ডের সামনে। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের প্রথম ম্যাচে চলতি সিরিজে ৫ উইকেট নিলেই টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারিদের তালিকায় নাম লেখাবেন তিনি। হবেন এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রান করা ও ১০০ উইকেট শিকারি প্রথম ক্রিকেটার।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১০০ উইকেটে মালিক শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। সাবেক এই পেসারের ঝুলিতে রয়েছে ১০৭টি উইকেট।

এই বিভাগের আরও সংবাদ

তবে সাকিবের রেকর্ডটি হবে অলরাউন্ডিং নৈপুণ্যের। টি-টোয়েন্টিতে আগেই ১০০০ রান করে ফেলা সাকিব পাঁচটি উইকেট পেলেই উঠবেন অনন্য উচ্চতায়।

এদিকে উইকেটের সেঞ্চুরির তালিকায় সাকিবের সঙ্গে অপেক্ষায় রয়েছেন আরও দুই জন। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির উইকেট সংখ্যা ৮৩ ম্যাচে ৯৯ এবং আফগানিস্তানের স্পিনার রাশিদ খানের ৫১ ম্যাচে ৯৫।

এই বিভাগের আরও সংবাদ