দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ৭৫ বোতল ফেনসিডিলসহ ২ জন আটক

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ২জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল।

মাদকবিরোধী অভিযানে এসআই আসগর এর নেতৃত্বে এসআই আরিফ ইউসুফ রহমানসহ ডিবির সঙ্গীয় ফোর্স ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার দৌলত বাড়ি এলাকার একরামুলের ছেলে জাহাঙ্গীর হোসেন সীটু(২১), একই এলাকার নূর মোহাম্মদ এর ছেলে শাহনেওয়াজ।

এই বিভাগের আরও সংবাদ

৩১ জুলাই শনিবার রাত সাড়ে ১১ টার সময় শিবগঞ্জের কামালপুর গ্রামে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ