দেশজুড়ে

নান্দাইলে মোটরসাইকেল চাকায় পৃষ্ট হয়ে প্রান গেলো বৃদ্ধার

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের নান্দাইল উপজেলার ঘোষপালা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম জহুরা খাতুন (৮২)। তিনি নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের মোঃ আব্দুল জব্বারের স্ত্রী।

এই বিভাগের আরও সংবাদ

জানাগেছে, সড়ক পারাপর করতে গিয়ে দ্রুতগামী মোটরসাইকেলের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই উক্ত বৃদ্ধা মারা যায়। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেল চালক গাড়ী ফেলে রেখে পালিয়ে যান। মোটরসাইকেলটি থানায় আটক করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ