সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের সাথে চেম্বার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ


সিনিয়র রিপোর্টার: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক জনাব এজাজ আহমদ চৌধুরীর আমন্ত্রণে অদ্য ০২ নভেম্বর ২০২৬ খ্রি., সোমবার দুপুর ১২টায় চেম্বার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার জনাব কাজল সিংহ এবং উপকর কমিশনার জনাব বিধান চন্দ্র দেবনাথ।
সাক্ষাৎকালে সিলেটের ব্যবসায়ীদের আয়কর সংক্রান্ত বিভিন্ন সমস্যা, জটিলতা ও কর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ব্যবসায়ীদের আয়কর সংক্রান্ত সমস্যা নিরসন, করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও কর অঞ্চল সিলেটের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সদস্য জনাব নাফিজ জুবায়ের চৌধুরী এবং নির্বাহী সচিব জনাব মোঃ গোলাম আক্তার ফারুকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।



