সিলেট

ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

সিনিয়র রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অদ্য ২৯.১০.২০২৬ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকায় এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক এর সিলেট মেট্রোপলিটন পুলিশ হতে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম মহোদয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অফিসারবৃন্দ তাঁদের বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক সিলেট মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালনকালে তাঁর দক্ষতা, দায়িত্বশীলতা, নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা, সহকর্মীদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব এবং সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান সিলেট মেট্রোপলিটন পুলিশের জন্য প্রশংসনীয়। তাঁর কর্মময় সময়ের স্মৃতিচারণ করে বক্তারা তাঁর পরবর্তী কর্মস্থল এ আরও সফলতা, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর; অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মোঃ আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি; অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিন, অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিন) অলক বিশ্বাস সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ