ব্রাহ্মণবাড়িয়া
বিজয়নগরে ১২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২২ কেজি গাঁজাসহ মো. রিপন মিয়া (নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১০ নং পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় অভিযান চালায় বিজয়নগর থানা পুলিশের একটি দল। এ সময় গ্রেফতার রিপন মিয়ার বসতঘর থেকে ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার মো. রিপন মিয়া বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।



