চোরাচালানকৃত মালামাল ও অটোরিক্সাসহ ১ চোরাকারবারী গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মিডিয়া উইং জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গত (১৫ অক্টোবর) বিকাল ১৭.৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা এলাকা হতে ১টি ব্যাটারী চালিত অটোরিক্সা আটক করে।
অটোরিক্সাটি তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ভারতীয় অলিভ অয়েল ৫২০ বোতল, স্কিনশাইন ক্রিম ২৮০ পিস, Dabur Amla Hair Oil ২০ বোতল, Dabur Vatika Enriched Coconut Hair Oil ২০ বোতল উদ্ধারসহ ১ জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন – মোঃ গাজী মিয়া, পিতা-মৃত বুধু মিয়া, বর্তমান-দক্ষিণ পৈরতলা, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া। স্থায়ী আখাউড়া মসজিদপাড়া, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



