শারদীয় দূর্গাপূজা-উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং সভা অনুষ্ঠিত


সিনিয়র রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে
আজ (১৬) অক্টোবর শুক্রবার সকালে পূজা মন্ডপে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্রদান করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম ।
এ সময় তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং শারদীয় দুর্গাপূজায় শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে সকলকেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মোঃ আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেনসহ এসএমপির অন্যান্য অফিসারবৃন্দ ও ফোর্সগণ।



