খুলনা

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ নিষিদ্ধ খালপাটা জাল ও নৌকাসহ আটক ৬

সুমন,স্টাফ রিপোর্টারঃসুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির হলদী খাল এলাকা থেকে হরিন শিকারের ফাঁদ, নিষিদ্ধ খালপাটা জাল, ২ টি নৌকাসহ ৬ জনকে আটক করেছে বনবিভাগ। শনিবার(১০ অক্টোবর) বিকাল ৫ টায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস এ তথ্য জানান।

বনবিভাগ জানায়, সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ি হলদী খালে একদল চোরাকারবারি অবস্থান করছিলো। গোপন সূত্রে বনবিভাগ ওই স্থানে অভিযান চালিয়ে শুক্রবার রাতে হরিন শিকারের ফাঁদ, নিষিদ্ধ খালপাটা জাল,২টি নৌকাসহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রামপালের ছায়রাবাদ ও বটিয়াঘার ঝিনাইখালী এলাকার হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ