খুলনা

খুলনার রূপসায় পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

খুলনা প্রতিনিধি : খুলনা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রূপসা থানাধীন রামনগর এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিস্তল ও ২ রাউন্ড ৭.৬৫ এমএম গুলিসহ রাজু মোড়ল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

১০ অক্টোবর (শনিবার) খুলনা জেলা পুলিশের মিডিয়া সেল এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোল্লিখিত তথ্য গণমাধ্যম কর্মীদের জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার (০৯ অক্টোবর ) ভোর আনুমানিক ০৫:০০ ঘটিকায় খুলনা জেলা পুলিশের ‘এ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামের নেতৃত্বে রূপসা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে গঠিত একটি যৌথ দল রামনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে রাজু মোড়ল (৪২), পিতা- ইমান আলী মোড়ল, সাং- রামনগর, থানা- রূপসা, জেলা- খুলনাকে একটি পিস্তল ও ২ রাউন্ড ৭.৬৫ এমএম গুলিসহ গ্রেফতার করা হয়।

খুলনা জেলা পুলিশ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ