খুলনা
খুলনার কয়রায় ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার


খুলনা ব্যুরো : খুলনার কয়রায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। ৮ অক্টোবর ( বৃহস্পতিবার) দিবাগত রাতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন– কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোকলেছুর রহমান মিলন (৩০), উত্তর বেদকাশি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. আলফাজ হোসেন (৩০) ও বাগালি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আঃ হান্নান হোসেন মিন্টু (২২)।
৯ অক্টোবর (শুক্রবার) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম জানিয়েছেন, তারা তিনজন নাশকতার মামলার আসামী। গোপন সংবাদের মাধ্যমে তাদের অবস্থান জেনে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ওসি রাশেদুল আরও বলেন, মামলার এজাহার ভুক্ত অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।



