পটুয়াখালী

মির্জাগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: নবযোগদানকৃত পটুয়াখালী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিমের সঙ্গে মির্জাগঞ্জ উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুধী সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় মির্জাগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।

সভায় মির্জাগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, জনসেবা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সুধী সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।

জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম মির্জাগঞ্জ উপজেলার উন্নয়ন ও জনসেবার মান আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি প্রশাসন ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ