ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষা স্থগিত


জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পদের নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
আজ ২ অক্টোবর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্মচারী নিয়োগ বাছাই কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ইস্রাফিল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ০২ অক্টোবর ২০২৬ তারিখে ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে সহকারী প্রকৌশলী (সিভিল), পরিকল্পনা ও উন্নয়ন (গ্রেড-০৯), প্রশাসনিক কর্মকর্তা (গ্রেড-১০) এবং অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট (গ্রেড-১৬) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষাসমূহের ফলাফল প্রস্তুত এবং মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হওয়ায়— ০২ অক্টোবর ও আগামী ০৩ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা মৌখিক পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। মৌখিক পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



