জাতীয়
রাষ্ট্রপতির সাথে কোস্ট গার্ডের মহাপরিচালক এর সৌজন্য সাক্ষাৎ


সুমন, স্টাফ রিপোর্টারঃ রাষ্ট্রপতির সাথে কোস্ট গার্ড মহাপরিচালক সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার(২০ সেপ্টেম্বর)কোস্ট গার্ড এ তথ্য নিশ্চিত করে জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা, সমুদ্রসম্পদ রক্ষা, সুনীল অর্থনীতি (Blue Economy) এবং বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাগত সক্ষমতা ও আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। দেশের সামুদ্রিক ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্ট গার্ডের কার্যক্রম আরও সুদৃঢ় ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা অনুসরণে বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিশ্রুতিবদ্ধ।



