আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় ইউক্রেনের ১২৬০ সেনা নিহত

ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান এলাকায় গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনীর বিপুল ক্ষয়ক্ষতির দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, একদিনের মধ্যে বিভিন্ন ফ্রন্টে সংঘর্ষে অন্তত ১২৬০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

সেই সাথে ওডেসা অঞ্চলের চেরনোমোর্স্ক বন্দরে হামলা চালিয়ে সামরিক সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত তিনটি কার্গো জাহাজ এবং একটি রোরো ফেরি ধ্বংস করার দাবি জানিয়েছে রুশ বাহিনী।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, দেশটির বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনী ইউক্রেনের সামরিক, জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে এক ব্যাপক ও সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। কিয়েভ, জাপোরোঝিয়া এবং ওডেসা অঞ্চলের ধাতব শিল্প ও সামরিক উপাদান উৎপাদনকারী একাধিক কারখানা এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কিয়েভের সামরিক তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র ডি নোভো ডাটা সেন্টার এবং একাধিক ড্রোন তৈরি ও মজুদ রাখার কারখানায় বড় ধরনের আঘাত হানা হয়েছে।

সামরিক বিবৃতির তথ্যমতে, খারকিভ অঞ্চল এবং দোনেৎস্ক প্রক্রিয়াকরণ এলাকায় ইউক্রেনীয় সেনাদের একাধিক অস্থায়ী ঘাঁটিতে গাইডেড গ্লাইড বোমা দিয়ে হামলা চালানো হয়েছে। পাশাপাশি জাপোরোঝিয়া অঞ্চলের রো জোভকা এবং খারকিভের মালায়া ভোলচিয়া বসতির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রুশ ব্যাটলগ্রুপ। খারকিভে ঘিরে ফেলা ইউক্রেনীয় সেনাদের অবরুদ্ধ দশা থেকে বেরিয়ে আসার একাধিক চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে রাশিয়ার সেনাবাহিনী।

এদিকে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৯৫৬টি ড্রোন এবং ৮টি গাইডেড বোমা আকাশেই ধ্বংস করার দাবি করেছে রুশ এয়ার ডিফেন্স। চলমান এই হামলায় ইউক্রেনের ব্রোভারি অঞ্চলের জ্বালানি কেন্দ্র, আর্টসিজ বিদ্যুৎ উপকেন্দ্র এবং রুমানিয়া থেকে সামরিক রসদ পরিবহনে ব্যবহৃত ডনেস্টার নদীর দুটি সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাশিয়া জানিয়েছে।

সূত্র: তাস

এই বিভাগের আরও সংবাদ