ঝিনাইদহ

নেশাগ্রস্ত হয়ে জনসাধারণের শান্তি বিনষ্ট, অভিযুক্তকে কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবনপূর্বক নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ০১ জন আসামিকে গ্রেফতার করেছে। পরবর্তীতে  মোবাইল কোর্ট উক্ত আসামিকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

মহেশপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি চৌকস দল ১৪/০৯/২০২৬ খ্রিঃ তারিখে মহেশপুর থানাধীন কাজীর বেড় ইউনিয়নের সামন্তা (ষাটনল পাড়া) গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আসামি ১. মোঃ জহির উদ্দিন (৩০), পিতা- মোঃ রাশেদ, সাং- সামন্তা (ষাটনল পাড়া), ইউপি- কাজীর বেড়, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।

আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামিকে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মহেশপুর থানা এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ