পটুয়াখালী

রাঙ্গাবালীতে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এম এ ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল দশটায় উপজেলা মুজাহিদ কমপ্লেক্সে উপজেলা সভাপতি মাওলানা মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি আর আই এম ওয়াহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ ছিদ্দিকুর রহমান, কার্যকারি সদস্য হাফেজ মাওলানা মাসুদুল হাসান নুরী।

আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন,ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন,ওলামা-মাশায়েখসহ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে রাঙ্গাবালী উপজেলা ইসলামী আন্দোলনের ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি জনাব মোঃ আমির হোসেন মোল্লা, সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ