গাইবান্ধা

পলাশবাড়ীতে বিএনপির মেয়র প্রার্থীর উঠান বৈঠক

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের উদ্যোগে নারীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুইগ্রামে গাছুর বাড়ির সামনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদুল। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।

এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সহসভাপতি আজাদুল আকন্দ, সাংগঠনিক সম্পাদক সাইফুল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, সদস্য সচিব রাজু আহমেদ, পৌর কৃষক দলের আহ্বায়ক সোহাগ প্রধান লিটন এবং পৌর কৃষক দলের সদস্য সচিব নুর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ