বাগেরহাটে IELTS, স্পোকেন ইংলিশ ও জাপানি ভাষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: IELTS, স্পোকেন ইংলিশ ও জাপানি ভাষা শিক্ষা এবং বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা ও দিকনির্দেশনা দিতে বাগেরহাটে সেমিনারের আয়োজন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বাগেরহাট সরকারি পিসি কলেজে এ সেমিনার অনুষ্ঠিত হবে। SA Language Center আয়োজিত এ সেমিনারে IELTS, স্পোকেন ইংলিশ, জাপানি ভাষা শেখার সুযোগ এবং বিদেশে পড়াশোনার প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ, বাগেরহাটের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আক্তার,সহকারি অধ্যাপক মো: মিজানুর রাহমান। এছাড়া SA Language Center-এর স্বত্বাধিকারী খান জামির আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়াই এ সেমিনারের মূল উদ্দেশ্য।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষা ও ভাষা শিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা করা হবে।



