বাগেরহাট

বাগেরহাট পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচি উদ্বোধন

‎ স্টাফ রিপোর্টারঃ ‎বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি অবনতিতে বাগেরহাট পৌরসভার উদ্যোগে প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় ও বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের আসেপাশে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজ ‎৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এই কার্যক্রমের উদ্বোধন করেন।

‎বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বৃদ্ধি পাওয়ায় শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে।জেলার ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিয়ন্ত্রণে এই কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বাগেরহাট পৌরসভা।

‎মশক নিধন কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেসবাহ উদ্দিন। পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম। স্যানিটারি ইন্সপেক্টর মোঃ বাদল। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন, যুবদল নেতা সরদার জসীম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বাগেরহাটকে ডেঙ্গুমুক্ত রাখতে জন সচেতনতা বৃদ্ধি সহ সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ