রাজশাহী

বাগমারায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ১লা সেপ্টেম্বর বিকেল পাঁচটায় বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পরে বাগমারা উপজেলা বিএনপি, ভবানীগঞ্জ এবং তাহেরপুর পৌর বিএনপির যৌথ উদ্যোগে শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান জিয়া।

সভায় বক্তব্য রাখেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ.ন.ম সামসুর রহমান মিন্টু,আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সাফিকুল ইসলাম সাফি, কৃষক দলের আহবায়ক আব্দুল জলিল, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন রশীদ মামুন মহুরি, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, নরদাশ ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, গনিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, তারেক জিয়ার প্রজন্ম দলের উপজেলা সভাপতি নাসির উদ্দীন
প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, বাগমারা প্রেসক্লাবের সভাপতি ও হামিরকুৎসা ইউনিয়ন বিএনপি নেতা রাশেদুল হক ফিরোজ, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন আদরী সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএম জিয়া বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যের কোন বিকল্প নেই। ৪৮ বছর পূর্বে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেন। নানা চড়াই উৎরাই পেরিয়ে বিএনপি আজ গণমানুষের দলে পরিণত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তাঁতি দলের সভাপতি মামুনুর রশিদ।

এই বিভাগের আরও সংবাদ