খুলনা

পাইকগাছার ‘সবুজ মাংস’ রহস্যে নতুন তথ্য ; মেলেনি ক্ষতিকর ব্যাকটেরিয়ার প্রমাণ

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার পাইকগাছায় রান্নার সময় গরুর মাংস লাল থেকে উজ্জ্বল সবুজ হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ালেও পরীক্ষাগারে মেলেনি ক্ষতিকর ব্যাকটেরিয়া বা পচনের প্রমাণ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) ল্যাবরেটরি পরীক্ষায় মাংসে Pseudomonas-সহ পিগমেন্ট উৎপাদনকারী ব্যাকটেরিয়ার উপস্থিতিও পাওয়া যায়নি।

এতদসংক্রান্ত সার্কুলার ইতোমধ্যে গণমাধ্যম কর্মীদের নিকটে পৌঁছেছে।

এই বিভাগের আরও সংবাদ

পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে ধারণা করা হয়েছে, দীর্ঘ সময় ফ্রিজে সংরক্ষণের পর উচ্চ তাপে রান্না করায় মাংসের মায়োগ্লোবিন বা হিম-রঞ্জক পদার্থে রাসায়নিক কিংবা গাঠনিক পরিবর্তন ঘটে সবুজ রং ধারণ করতে পারে। তবে ল্যাবরেটরি প্রতিবেদনে রং পরিবর্তনের নির্দিষ্ট কারণ নিশ্চিত করা হয়নি।

গত ২২ জুলাই পাইকগাছা বাজারের একটি বেকারিতে রান্নার সময় গরুর মাংসের অস্বাভাবিক রং পরিবর্তনের ঘটনা ঘটে। স্থানীয় মর্ডান বেকারির কর্মীরা বাজারের মাংস বিক্রেতা ইসমাইলের কাছ থেকে চার কেজি মাংস কিনেছিলেন। রান্নার সময় মাংসের স্বাভাবিক লালচে রং বদলে উজ্জ্বল সবুজ হয়ে গেলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

পরে বেকারির কর্মীরা রান্না করা মাংসের কড়াই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান এবং থানায়ও বিষয়টি জানান।

এরপর ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরীর নির্দেশে, কাঁচা ও রান্না করা মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিএফএসএর ল্যাবরেটরিতে পাঠানো হয়।

পরীক্ষার প্রতিবেদনে মাংসে ক্ষতিকারক জীবাণু বা পচনের প্রমাণ না পাওয়ায় প্রাথমিকভাবে খাদ্য নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত মেলেনি। দীর্ঘ সময় হিমায়িত অবস্থায় সংরক্ষণ এবং পরবর্তী সময়ে উচ্চ তাপে রান্নার ফলে মাংসের রঞ্জক পদার্থের পরিবর্তনকেই সবুজ হয়ে যাওয়ার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ