জাতীয়

কুনমিংয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতে নিয়োজিত পেশাজীবীদের জন্য আয়োজিত পঞ্চম চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “পঞ্চম বাংলাদেশ মেডিকেল ও স্বাস্থ্য পেশাজীবী প্রশিক্ষণ কর্মসূচি”-এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে কুনমিং-এ নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শাহনাজ আক্তার রানু যোগদান করেন।

পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্ব সুদৃঢ়করণে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্যের ওপর কনসাল জেনারেল আলোকপাত করেন।

শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের পাশাপাশি এই কর্মসূচির আওতায় প্রতিনিধিদলের জন্য কুনমিংয়ের স্বনামধন্য স্থানীয় হাসপাতাল ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে, যার মাধ্যমে অংশগ্রহণকারীগণ উন্নত চিকিৎসা পদ্ধতি, স্বাস্থ্যসেবা স্থাপনা ব্যবস্থাপনা এবং ওষুধ উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

৩০ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ১৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি ইউনান প্রাদেশিক গণসরকারের পররাষ্ট্র বিষয়ক কার্যালয় এবং কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরশাদ মিয়ার নেতৃত্বে ১৭ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনান প্রদেশের পররাষ্ট্র বিষয়ক কার্যালয়ের উপ-মহাপরিচালক মা জুওশিন, কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট শিয়া শুয়েশান, ইউনান প্রদেশের শিক্ষা বিভাগের প্রতিনিধিবৃন্দ, অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাগণ এবং বাংলাদেশি প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ