সমাজসেবার ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি


সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিক ও সোশ্যাল মিডিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের চারজন কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত কথিত দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত সংবাদের বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে।
প্রকাশিত অভিযোগসমূহের সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে ৩ (তিন) সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে উক্ত কমিটিকে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে মতামতসহ বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করা হয়েছে।
বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে সর্বদা ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতি বজায় রেখেছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতে সরকার শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে আসছে এবং কোনো অবস্থাতেই কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। কোনো ব্যক্তি বা কর্মকর্তার ব্যক্তিগত অনিয়মের দায়ভার প্রতিষ্ঠান বহন করবে না।



