খুলনা

কেএমপি’র অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে কেএমপির খানজাহান আলী থানা পুলিশ।

২৪ আগষ্ঠ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানামূলে মোঃ টিপু মুন্সি ওরফে ট্যাপা মুন্সিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত টিপু মুন্সি মোঃ হাবিবুর রহমান মুন্সির ছেলে। তার ঠিকানা খানজাহান আলী থানাধীন দক্ষিণ কাশিপুর রেলবস্তি এলাকার ইউসুফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, সাজা জিআর নং-৪২/২০১৫ (খানজাহান আলী) মামলায় পেনাল কোড-১৮৬০-এর ৪৫৭/৩৮০/৪১১ ধারায় তাকে ১ (এক) বছর সশ্রম কারাদণ্ড এবং ২,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। গ্রেফতারের পর আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ